গীতসংহিতা 53:1-6 IRVBen - Bible AI

1প্রধান সঙ্গীতজ্ঞর জন্য। স্বর মহলৎ। দায়ূদের একটি মস্কীল। বোকা তার মনে মনে বলে, “কোন ঈশ্বর নেই।” তারা অসৎ এবং তারা ঘৃণ্য পাপ করেছে; এমন কেউ নেই যে ভাল কাজ করে।

2ঈশ্বর স্বর্গ থেকে মানবজাতির সন্তানদের প্রতি দেখলেন কেউ আছে কি না যে বুঝতে পারে ও যারা তাঁর খোঁজ করে।

3সবাই বিপথে গেছে, সবাই নিষ্ঠুর হয়ে উঠেছে; ভালো কাজ করে এমন কেউ নেই, একজনও নেই।

4যারা পাপ করে, তারা কি কিছুই জানে না? তারা খাবার খাওয়ার মত আমার লোকেদেরকে গ্রাস করে, কিন্তু তারা ঈশ্বরকে ডাকে না।

5তারা ভীষণ ভয় পেয়েছিল, যদিও ভয় করার কোন কারণ ছিল; কারণ তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদের হাড়গুলো ঈশ্বর ছড়িয়ে দেবেন; সেই লোকদেরকে লজ্জিত করা হবে কারণ তারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছেন।

6আহা! ইস্রায়েলের পরিত্রাণ সিয়োন থেকে আসবে; ঈশ্বর যখন তাঁর লোকেদের বন্দিদশা থেকে ফিরিয়ে আনলেন, তখন যাকোব উল্লাসিত হবে, ইস্রায়েল আনন্দ করবে।