গীতসংহিতা 120:1-7 IRVBen - Bible AI

1আরোহনের গীত। আমার চরম দূর্দশায় আমি সদাপ্রভুুকে ডাকলাম এবং তিনি আমাকে উত্তর দিলেন।

2আমার প্রাণকে সদাপ্রভুু, মিথ্যাবাদী ঠোঁট থেকে এবং প্রতারকদের জিভ থেকে উদ্ধার কর।

3তিনি তোমাকে কি দেবেন এবং তাছাড়া বেশী কি দেবেন প্রতারণা পূর্ণ জিভ।

4তিনি তোমাকে শিকার করবেন সৈনিকের ধারালো বান দিয়ে, তীরের মাথা গরম কয়লার ওপর গরম করে।

5দূর্ভাগ্য আমার কারণ আমি অস্থায়ীভাবে মেশকে থাকছি; আমি আগে কেদরের তাঁবুতে বাস করতাম।

6অনেক দিন ধরে আমি এমন লোকেদের সঙ্গে থাকতাম, যারা শান্তি ঘৃণা করে।

7আমি শান্তির জন্য যখন কথা বলি, কিন্তু তারা যুদ্ধ চায়।