সখরিয় 13:1-9 IRVBen - Bible AI

1সেই দিন দায়ূদের বংশের ও যিরূশালেমের লোকদের পাপ ও অশুচিতার জন্য, একটা উনুই খোলা হবে।

2সেই দিন এমন হবে, বাহিনীদের সদাপ্রভু ঘোষণা করেন যে, “আমি দেশ থেকে প্রতিমাগুলোর নাম দূর করে দেব যেন তাদের নাম আর কখনো স্মরণ করা না হয় এবং একই সঙ্গে আমি ভণ্ড ভাববাদীদের এবং তাদের মন্দ আত্মাদেরও দেশ থেকে চলে যেতে বাধ্য করব।

3যদি কোন ব্যক্তি অবিরত ভাববাণী করতে থাকে, তার মা ও বাবা যারা তাকে জন্ম দিয়েছে তাকে বলবে, ‘তুমি আর জীবিত থাকবে না, কারণ তুমি সদাপ্রভুর নামে মিথ্যা কথা বলেছ!’ তখন যে ভাববাণী বলেছে তাকে তার বাবা ও তার মা যারা তাকে জন্ম দিয়েছে তারা অস্ত্র দিয়ে তাকে ক্ষতবিক্ষত করবে।

4সেই দিন এমন হবে যে, যখন প্রত্যেক ভাববাদী তার দর্শনের বিষয়ে ভাববাণী বলে তখন তারা লজ্জিত হবে। ছলনা করার জন্য সে আর ভাববাদীদের মত লোমের পোশাক পরবে না।

5কারণ সে বলবে, ‘আমি ভাববাদী নই! আমি একজন চাষী; আমার ছোটবেলা থেকেই এই জমি আমার জীবিকায় পরিণত হয়েছে!’

6যদি কেউ তাকে জিজ্ঞাসা করে, ‘তোমার দেহে ওগুলো কিসের দাগ?’ এবং সে উত্তর দেবে, ‘আমার বন্ধুদের বাড়িতে যে সব আঘাত পেয়েছি এ তারই দাগ’।”

7এই কথা বাহিনীদের সদাপ্রভু বলেন, “হে তলোয়ার, তুমি আমার পালক ও যে ব্যক্তি আমার ঘনিষ্ঠ তার বিরুদ্ধে জেগে ওঠো।” পালককে হত্যা কর, তাতে ভেড়ার পাল ছড়িয়ে পড়বে! কারণ আমি ক্ষুদ্রগুলির বিরুদ্ধেও আমার হাত উঠাব।

8সদাপ্রভু এই কথা ঘোষণা করেন যে, “সেই সময় সমস্ত দেশের দুইভাগ লোককে মেরে ফেলা হব! তারা ধ্বংস হবে; শুধুমাত্র তৃতীয় অংশ বেঁচে থাকবে।

9আমি সেই তৃতীয় ভাগকে আগুনের মধ্যে নিয়ে যাব; তাদেরকে পরিষ্কার করব যেমনভাবে রূপাকে পরিষ্কার করা হয় এবং আমি তাদেরকে পরীক্ষা করব ঠিক যেমনভাবে সোনাকে পরীক্ষা করা হয়। তারা আমার নাম ডাকবে আর আমি তাদের উত্তর দেব এবং বলব, ‘এরা আমার লোক!’ আর তারা বলবে, ‘সদাপ্রভু আমার ঈশ্বর’!”

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
iv>